
আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা'র সাংবাদিকদের সাথে বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল'এর সৌজন্য সাক্ষাৎ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা কার্যালয়ে মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।তিনি বলেন 'বাংলাদেশ প্রেসক্লাব' মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক জাগো এই স্লোগান প্রতিষ্ঠিত করতে যে লক্ষ নিয়ে কাজ করে আসছে আমি এর জন্য বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠিতা সভাপতি সাংবাদিক ফরিদ খানকে ধন্যবাদ জানাই।
এসময় মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা'র সভাপতি আনোয়ার হোসেন আরিফ, সহ সভাপতি এস এম আশরাফুল আলম সবুজ, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমাউল হুসনা আশা,সহ সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন, চঞ্চল মাহমুদ হাওলাদার সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউ পি সদস্য সোহরাব আলী মহুরী প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম