
স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি দিনাজপুর -ঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান কর্তৃক সাংবাদিক ও তথ্য অধিকার আইন(২০০৯)এর কর্মী ও বাংলা নিউজ টেলিভিশন নবাবগঞ্জ প্রতিনিধি সৈয়দ হারুনুর রশীদকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী (শনিবার) দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলাধীন দলার দরগা বাজারে সাংবাদিক মতিয়ার রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অধিকার কর্মী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ওই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ৬ থানার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন বিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোবারক হোসেন, ঘোড়াঘাট
প্রেসক্লাবের সভাপতি মোকলেছুর রহমান, সহ-সভাপতি মাহাতাব উদ্দীন, বাংলা নিউজ টেলিভিশন এর দিনাজপুর জেলা প্রতিনিধি ও দিনাজপুরের আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি স্বপন চন্দ্র রায়, সাংবাদিক ওয়ায়েজ কুরুনি, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি’র সাংবাদিক লিমন হায়দার, তথ্য অধিকার কর্মী মায়া দাস, ও জয়নাল আবেদীন। বক্তরা এমন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনসহ এর সুষ্ঠ বিচারের দাবী জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম