
স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি দিনাজপুর -ঃ রংপুরের বদরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক জাগো রংপুর ষষ্ঠ বর্ষ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে ১৮ই ফেব্রুয়ারী(শুক্রবার)বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমেই এক ইয়াতিম শিক্ষার্থীর মুখে কেক তুলে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।পত্রিকাটির নির্বাহী সম্পাদক লিমন হায়দারের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জাগো রংপুরের প্রকাশক ও সম্পাদক মোঃ ফেরদৌস আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)প্রীতম সাহা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাগো রংপুরের সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পার্বতীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,দৈনিক যুগান্তর প্রতিনিধি,গীতিকার-সুরকার ও কবি-সাহিত্যিক মুসলিমুর রহমান,জাগো রংপুরের ব্যবস্থাপনা সম্পাদক বাদশাহ ওসমানী ও ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ, দৈনিক করোতোয়া প্রতিনিধি মঞ্জুরুল আলম,এম.কে টেলিভিশনের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব হাবিব ইফতেখার,ইনকিলাব প্রতিনিধি আব্দুল জলিল, সমকাল প্রতিনিধি,মাহমুদুল আলম।
আরো উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বপন, জাগো রংপুরের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার হাফেজ,ইয়াতিম শিক্ষার্থী,প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইনের সংবাদ কর্মী বৃন্দ।
বর্ষপূর্তি উপলক্ষে শহরের দুটি মাদ্রাসায় পবিত্র কোরআন খতম দেয়া হয়।বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হেফজে অধ্যায়নরত শিক্ষার্থী সিয়ামুল হক।শেষে দোয়া পরিচালনা করেন নিয়ামতপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুস সালাম।
অনুষ্ঠান শেষে হাফেজ, ইয়াতিম শিক্ষার্থী ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম