
বিশেষ সংবাদদাতা -ঃ মুন্সিগঞ্জে মাঝ নদীতে এমভি সুরভী ৭ লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবল বাল্কহেড।
ধলেশ্বরী নদীতে বরিশালগামী সুরভী ৭ লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে একটি বাল্কহেড। মুন্সিগঞ্জ এলাকায় নদীটিতে বুধবার(১৬ ফেব্রুয়ারী) রাত ১১ টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সুরভী ৭ লঞ্চে ছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন। তিনি জানান, ঢাকা থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাতে। রাত ১১ টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে এর সংঘর্ষ হয়। বাল্কহেডটি ডুবে গেলে কয়েকজন শ্রমিককে সাঁতার কেটে তীরের দিকে যেতে দেখা গেছে।
তবে তারা ঠিকমতো তীরে পৌঁছেছে কি না তা জানা যায়নি। আরিফ বলেন, ‘লঞ্চটি এখন নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। এর ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন কর্মচারীরা।’
লঞ্চ মালিক রিয়াজুল কবির বলেন, ‘অবৈধভাবে রাতে বাল্কহেড চালিয়ে নেয়া হচ্ছিল। সেটি লঞ্চকে ধাক্কা দিয়েছে। এতে লঞ্চের সামনের দিকের অংশ ফেটে গেছে।’
তিনি জানান, লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের কীর্তনখোলা ১০ লঞ্চে তুলে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম