
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল হাদিস দক্ষিণভাগ (মহিলা) টাইটেল মাদ্রাসা'র শাখা, ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন বিভাগ এর তিনতলা বিশিষ্ট নির্মানের ভিত্তি স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় জামেয়া ইসলামীয়া দারুল হাদিস দক্ষিণভাগ (মহিলা) টাইটেল মাদ্রাসা'র শাখা, ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন বিভাগ এর পূর্ণ নির্মানের জন্য ভিত্তি প্রস্থর স্থাপন করেন মিশিগান আমেরিকা জামে মসজিদ এর খতিব আল্লামা আব্দুস সালাম সাহেব।
এসময় উপস্থিত ছিলেন অত্র জামেয়ার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম সাহেব ও জামেয়ার শিক্ষকবৃন্দ। জামেয়া ইসলামীয়া দারুল হাদিস দক্ষিণভাগ (মহিলা) টাইটেল মাদ্রাসা'র পরিচালনা কমিটির আব্দুল আজিজ, আব্দুল গণী, ইনাম উদ্দিন, হাজী লাল মিয়া।
উপস্থিত ছিলেন মাওলানা তাফাজ্জুল হক্ব , হাফিজ খলিলুর রহমান শাহীন, ক্বারী আলীম উদ্দীন নূরানী প্রমুখ।
জামেয়া ইসলামীয়া দারুল হাদিস দক্ষিণভাগ (মহিলা) টাইটেল মাদ্রাসা'র শাখা, ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন বিভাগ টি নির্মানে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা চেয়েছেন জামেয়া ইসলামীয়া দারুল হাদিস দক্ষিণভাগ (মহিলা) টাইটেল মাদ্রাসা'র পরিচালনা কমিটি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম