
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর ডোমার থানার এক রাতের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৬ জন পরোয়ানাধারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১২ই ফেব্রুয়ারী) দিবাগত রাতে ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী হোটেল রশিদ (৫০) এবং অন্যান্য মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গত রাতে ডোমার থানা পুলিশের সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে পরোয়ানা ধারী ৬ জন আসামিকে গ্রেফতার করে আজ রবিবার বিজ্ঞ নীলফামারী জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম