
রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির পঞ্চগড় জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এই আলোচনা সভা ও জেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসা অধ্যাপক মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান শেখসহ অনেকে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম