
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারী শনিবার সকালে ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাবিবুর রহমান (৩৭), পিতা- মোঃ মওলা বক্র কল্লা, সাং- চন্দ্রাবাস মাদ্রাসাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে সদর থানাধীন ভেটেরিনারি কলেজের সামনে থেকে ৬৩ (তেষট্টি) বোতল ফেন্সিডিল সহ আটক করে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রীয়াধীন বলে জানান পুলিশ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম