
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ৩ নং রামনগর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলামের মেয়ে মনিকা পারভিন (২১) (০৩-ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬ টার সময় তিন মাসের শিশু কন্যা ইলমাকে রেখে আত্মহত্যা করেছে।তিনি জানালার পর্দা দিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে বাবার বাড়ি রামনগরে আত্মহত্যা করেছে।
মৃত্য মনিকার একই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মানিক মন্ডল (২৫) এর সাথে তিন বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিলো,বিয়ের পর সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করছিলো এই দম্পতি।গত তিন মাস আগে এই সূখী দম্পতির ঘর আলোকিত করে একটি কন্যা সন্তান জন্ম নেয় বাবা- মা আদর করে মেয়ের নাম রেখেছিল ইলমা। সেই আদরের মেয়েকে রেখে মা মনিকা কেন আত্মহত্যা করলো তা এখনো অজানা স্বজনদের কাছে।
মনিকার চাচা আমিরুল ইসলাম জানান,আমাদের মনিকা খুব সূখে শান্তিতে সংসার করছিলো জামাইও অনেক ভালো তবে কেনো এমন হলো আমরা এখনো পর্যন্ত জানিনা। লাশ দেখতে আসা শ্বশুর বাড়ির আশেপাশের মহিলাদের বলতে শোনা যায়,মনিকা অনেক ভালো বউমা ছিলো আচার ব্যবহার খুবই ভালো তবে কেনো এই অভিমানী পথ বেঁচে নিলো আমরা জানিনা।হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই বাবলু খবর পেয়ে লাশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম