
আরোয়ার জাহান পারভেজ -ঃ ময়মনসিংহ ত্রিশালে ড্রাম ট্রাকে পিছনে প্রাইভেটকারের স্বজোরে ধাক্কা মারায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার ( ২ ফেব্রুয়ারী ) দুপুর ২.৩০ মিনিটের সময় ত্রিশাল থানার বাগান সাকিন্থ জনৈক খালেক কাজীর বাড়ী সংগল্ন পার্শ্ব রাস্তা হতে ঢাকা টু ময়মনসিংহগামী লেনে ড্রাম ট্রাক গাড়ির নং-ঢাকা মেট্রো ঃ- ড-১২১৬২০ উঠার সময় প্রাইভেটকার গাড়ির নং- ঢাকা মেট্রো ঃ- গ-২১-৭৯১৭ এর চালক প্রাইভেটকার দিয়ে ড্রাম ট্রাককে পিছনে স্বজোরে ধাক্কা মারিলে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায় ।
এসময় গাড়ীতে থাকা তিন যাত্রী সহ ড্রাইভার গুরুতর আহত হন । তাৎক্ষনিক স্থানী লোকজন আহতদের দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার ভালুকা থানার শান্তিগঞ্জ ধিতপুর গ্রামের ফয়জুদ্দিন এর ছেলে ড্রাইভার সবুজকে ভর্তি করে এবং অন্যান্যদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উক্ত হাসপাতালে চিকিৎসা অবস্থায় গাজীপুর থানার সালনা পুরাবাড়ী গ্রামের আশরাফুল আলম এর ছেলে অর্নব (২২) নিহত হন।
ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে দূর্ঘটনার কবলিত ২টি গাড়ি পুলিশ হেফাজতে নেন।বর্তমানে মহাসড়ের যানচলাচল স্বাভাবিক আছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম