
আফজাল হোসেন রুমেল বড়লেখা, মৌলভীবাজার -ঃ মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বড়লেখা থানার মামলা নং ১৫, তারিখ - ৩০/০১/২২ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ সালের ( সংশোধনী) এর ৯(১) এর এজাহারনামীয় আসামী আলী হোসেন (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সোমবার (৩১জানুয়ারী) বড়লেখা থানার এসআই মাসুক মিয়া সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা থানার সুঁড়িকান্দি থেকে আলী হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলী হোসেন বড়লেখা থানার সুঁড়িকান্দি গ্রামের হবিব আলীর ছেলে।
বড়লেখা থানার ইন্সপেক্টর তদন্ত জনাব রতন চন্দ্র দেবনাথ বলেন, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আলী হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম