
গজারিয়া প্রতিনিধি -ঃ মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা তখন রাত ১টা। ঘনঘন এ্যাম্বুলেন্সের সাইরেনে ভাঙলো ঘুম। এ্যাম্বুলেন্সটি গিয়ে প্রবেশ করলো বালুয়াকান্দী দক্ষিণ পাড়ায়। আজ থেকে প্রায় পঞ্চান্ন দিন পূর্বে আচমকা সংবাদ এলো দুবাই প্রবাসী আল-আমীন ষ্টোক করেছেন, এবং সেদিনই ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)
দুই ছেলে এবং এক একটি মেয়ে নিয়ে কিছুটা অভাব-অনটনে চলছিলো তাঁর সংসার, জীবিকার তাকিদে পরিবারের মায়া ত্যাগ করে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গিয়েছিলেন প্রবাসে। কিন্তু! আহ্ বছর না ঘুরতেই মাত্র ৮/৯ মাসের মাথায় তার লাশ ফিরে এলো। তাঁর বাসায়, আপন-স্বজনদের আহাজারিতে যেনো আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে, বাড়ির আঙিনায় রাখা ফ্রিজিং গাড়ীতে প্রসেসিং করা তাঁর নিথর দেহখানা সকলেই দেখছে, আমিও এক নজর দেখলাম। চোখের কোনায় জল নেমে এলো। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিয়ূন) তিনি দেখলে হাসি দিয়ে কথা বলতেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম