
সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
তিনি বলেন, এরই মধ্যে এমপি একরামুল করিম চৌধুরী নোয়াখালী পৌরসভা সহ কবিরহাট ও সুবর্ণচরের ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট প্রার্থনা ও টাকা দিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থানের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই আজকের বৈঠকে তাকে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছে জেলা কমিটি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম