
সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন সাজাপ্রাপ্ত আসামি। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জহিরুল ইসলাম, মো. ইসমাইল, মো. ইউছুফ বাবুল ও আবুল ফারাহ। অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাইফুল ইসলাম, ইউছুফ ও আবদুল কাদের জিলানী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি, এএসআই আল আমিন, শুভাষ চক্রবর্তী, নাজমুল ইসলাম ও নূর নবীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল ফারাহ ও একই মামলায় এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি জহিরুল, ইসমাইল ও বাবুল’সহ অন্য মামলায় মোট ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম