
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের মিঠাপুকুরে পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর গোপনঅঙ্গ কেটে নিয়ে পালিয়েছেন স্ত্রী। আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দমদমা বাজারের পাশে শিমুল পাড়া গ্রামের ফুলবাবু ওরফে ফুলু মিয়ার ছেলে সোলাইমান মিয়া (২৭) ট্রাক ড্রাইভারের সহকারী হিসেবে দেশের বিভিন্ন এলাকায় যান। একপর্যায়ে মাগুরা জেলার এক নারীর সাথে মুঠোফোনে সম্পর্ক গড়ে উঠে তার। ২ বছর আগে মাগুরা জেলার ওই নারী রাহেনা বেগমের (৩৫) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৬/৭ মাস আগে সোলাইমান তার স্ত্রীকে গ্রামের বাড়ি মিঠাপুকুরে নিয়ে এসে সংসার করতে থাকেন। সংসার জীবনের একপর্যায়ে রাহেনা বেগমের অভিযোগ উঠে তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। আর সোলাইমান অভিযোগ তোলেন তার থেকে তার স্ত্রীর বয়স বেশী তাকে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
সোমবার (২৪ জানুয়ারি) রাতে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী রাহেনা বেগম তার স্বামী সোলাইমান মিয়ার বিশেষ অঙ্গ কেটে নিয়ে পালিয়ে যান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। পলাতক স্ত্রী রেহেনা বেগমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম