
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে থেকে ভারত প্রবেশের সময় ২জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১জানুয়ারি) ভোররাতে মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।
মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, অবৈধভাবে মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্তের মাঠিলা গ্রামের মাঠ থেকে দালাল ও নারীসহ ২ জনকে আটক করা হয়। আটকদের বাড়ি মাঠিলা গ্রামের মৃতঃ আরমান আলীর ছেলে হালিম(৩৩) এবং কুষ্টিয়ার মেয়ে রিস্তা ইসলাম (১৪)
তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম