
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছে।
আজ শনিবার (২২/০১/২২ ইং) সন্ধ্যায় উপজেলার আসাননগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়,শনিবার সন্ধ্যায় সেনা সদস্য তরিকুল ইসলাম মোটরসাইকেল যোগে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকা থেকে ভাটই বাজারে ফিরছিল,ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসে সে গুরুতর আহত হয়।সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম