
জাহাঙ্গীর আলম (মুকুল), জেলা প্রতিনিধি খুলনা -ঃ খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনসহ ৪টি প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খর্নিয়া ও চুকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
জানা যায়, উপজেলার খর্নিয়া ফাইম ফিলিং স্টেশনে পেট্রোল কম দেয়ায় ৫ হাজার টাকা, চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেয়ায় ৫০ হাজার টাকা এবং দেব কুমার রাহার মুদি দোকানে তেল মাপক লিটারে ওজন কম থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্গন অপরাধে ৪৬ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া করোনা ও ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় চুকনগর আব্বাস হোটেলে ১০ হাজার টাকা ও মুখে মাস্ক না থাকায় আরিফ নামের একজনকে ১৫'শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন, বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ আলমাস মিয়া ও পুলিশের এসআই হামিদুর রহমান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম