
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অপরাধে মাসুদ রানা (২৮) নামের এক যুবকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে মিঠাপুকুর উপজেলার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
গ্রেফতার মাসুদ রানা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোসাইহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। বিভিন্ন সময়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্ম ও রাষ্ট্র নিয়ে বিদ্বেষমূলক পোস্ট (স্ট্যাটাস) ও উষ্কানি ছড়ানোর চেষ্টা করে আসছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে নিজ নামের ফেসবুক আইডিতে উষ্কানিমূলক অপপ্রচার চালিয়ে আসছিল। এ ধারাবাহিকতায় বুধবার ইসলাম ধর্ম একটি নিয়ে অবমাননাকর পোস্ট করেন। বিষয়টি নজরে এলে দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতার মাসুদ রানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম