
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠ থেকে ২১ জনকে (এর মধ্যে চারজন পুরুষ, ১২জন নারী ও পাঁচজন শিশু) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় অবস্থিত। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম