
রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফ হোসেনের বদলী জনিত বিদায় সংবর্ধনা এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলের মালা দিয়ে বরণ করেছে উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিনসহ অনেকে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম