
আফজাল হোসেন রুমেল বড়লেখা, মৌলভীবাজার -ঃ বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা বাজারের আমদান মার্কেটের সামনে থেকে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) বেলা ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রতন দেবনাথ এর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এসআই আতাউর রহমান সংঙ্গীয় ফোর্সসহ বড়লেখা বাজারের আমদান মার্কেটের সামনে থেকে আব্দুল মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ধর্মমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব রতন দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম