
মোঃ সামছু উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা'র, ৪ নং কাদরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মোকছেদ কেরানী বাড়ী শহিদ উল্ল্যা চৌধুরীর নতুন বাড়ীর রান্না ঘরে,সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী সাহেবের দিকনির্দেশনায়, এস আাই সবুজ চন্দ্র পাল রাত্রীকালীন টহল ডিউটি করা অবস্থায় সংগীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনুমানিক রাত ১.৩০ ঘটিকার সময়, ৪ জন আসামী কে ককটেল তৈরির সরঞ্জাম সহ হাতে নাতে আটক করে থানা হাজতে নিয়ে আসেন।

আসামি গন হলেন আবির হোসেন (২৯) পিতা, বেচুমিয়া, গ্রামঃ- উঃ জয়নগর, ওয়ার্ড নং-৩ রাকিবুল ইসলাম (২৫), পিতা, মোঃ জাফর, গ্রামঃ-মগুয়া, ওয়ার্ড নং-৪,আহমেদ পারভেজ, পিতা মফিজ উল্লাহ, গ্রামঃ-মগুয়া, ওয়ার্ড নং-০৪,মোঃ শহিদুল্লাহ (৫৫). গ্রামঃ-মগুয়া, ওয়ার্ড নং-০৪সেনবাগ,জেলাঃ-নোয়াখালী।পরবর্তী'তে অত্র থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী উক্ত ঘটনা নিয়ে স্থানীয় সাংবাদিক দের কে বিস্তারিত জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম