
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্দগ্যে আজ ১ জানুয়ারী ২০২২ ইং (শনিবার) সন্ধ্যা ৭ টায় দুধসরা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি ও কোটচাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড এর কাউন্সিলার সৈয়দ আব্দুল মাজেদ এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির নির্ভায়ী সদস্য মোঃ রশিদুল ইসলাম রশিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ছামাউল ইসলাম, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি রেজাউল ইসলাম বড় খোকা, শ্রমিক পার্টির উপজেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুব সংহতির উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান শাহাজান আলী, জাতীয় ছাত্র সমাজের কোটচাঁদপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জনি, জাতীয় ছাত্র সমাজের পৌর সাধারণ সম্পাদক আমজাদ খাঁন, ছাত্র সমাজের পৌর সাংগাঠনিক সম্পাদক আরিফুল হক খাঁন, জাপা নেতা মোঃ শামিম আহাম্মেদ মোঃ ফজের উদ্দীন মোঃ তাইদুল ইসলাম প্রণীচিকিৎসক জিপু হাসান , ছাত্র নেতা কোটচাঁদপুর উপজেলা মোঃ বিল্লাহ হোসেন ও সবুজ প্রমুখ। এ সময় উপস্থিত আরো ছিলেন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম