
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভা মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন।

এসময় সুজন-সুশাসনের জন্য নাগরিকের পঞ্চগড় জেলা শাখার সভাপতি একে এম ফজলুর নুর বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহিদ, সাংবাদিক সরকার হায়দার, জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকি, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কো-অডিনেটর রাজেস রয়, সুজন সুশাসনের জন্য নাগরিক এর পঞ্চগড় জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টুসহ অনেকে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম