
তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীর ডোমার নাট্য সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি, ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়ন এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার নাট্য সমিতি মিলনায়তনের সাধারণ সম্পাদক ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, অর্থ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মহিলা সম্পাদিকা আরমিন আক্তার জাহান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন চিকনমাটি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তছলিম উদ্দিন।
উল্লেখ্য যে, গত(৩ ডিসেম্বর)শুক্রবার সন্ধ্যায় তার মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয় এবং (৪ ডিসেম্বর) শনিবার রাতে মাথায় অস্ত্রোপাচার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারই আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম