
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর মমিনপুরে বিয়ের দাবিতে প্রেমিক মনজুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করতে না পেরে তার বাড়ির সামনে বিষপান করেছেন এক নারী।
স্থানীয় লোকজন জানান, মমিনপুর গ্রামের আনারুল (আনার) ছেলের সঙ্গে পাশ্ববর্তী বাড়ির শফিকুল ইসলামের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে মন্জুরুল ইসলাম মন্জুকে মেয়েটি বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু মনজুরল বিয়ে করতে অস্বীকৃতি জানালে রোববার বিকাল চারটার সময় মেয়েটি বিষপান করেন। এসময় অভিযুক্ত যুবক মনজুরুলসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে পালিয়ে যায়।
মেয়েটির পরিবার মেডিকেল ভর্তি করাতে অস্বীকৃতি জানালে পথচারীরা সহস্থনীয় ভ্যানচালকের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটির চিকিৎসা চলছিলো।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তিনি জানান, বিষয়টি তিনি অবগত আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম