
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছেন কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি মুকুল খালেদা ডায়াবেটিক সেন্টার। ১৪ই নভেম্বর রবিবার সকাল ৮টার সময় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ দিবসটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউর রহমান বাবলু।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসাইন আর এম ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাঃ হারুন অর রশিদ তুহিন কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি।

এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন সহ সভাপতি কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি, আবু বক্কর সিদ্দিকী সাধারণ সম্পাদক অনির্বাণ তালসার ক্লাব। এরপর র্যালীটি মুকুল খালেদা ডায়াবেটিক সেন্টার থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে বক্তারা ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম