
আনহার বিন সাইদ -ঃ সিলেটের বিশ্বনাথে এসএসসি/দাখিল পরীক্ষায় চলাকালীন সময়ে নিষিদ্ধ স্মার্ট ফোন রাখার দায়ে, কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে থাকা চার শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। আজ রবিবার দুপুরে (১৪ নভেম্বর) বিশ্বনাথ দারুল উলুম ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কত শিক্ষকেরা হলেন কামালবাজার ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক শাহ আলম, হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসার সহকারি শিক্ষক মো. হোসেন রজবী মুন্সি, আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মেজবাহুল ইসলাম, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার সহকারি গ্রন্থাকারিক
মো. রুহুল কুদ্দুছ।
সূত্র জানায়, এসএসসি/দাখিল পরীক্ষা শুরুর আজ প্রথম দিনে ‘বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা’ কেন্দ্রে আজ প্রথম দিন কোরআন মাজিদ ও পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। দুপুরে ওই কেন্দ্র পরিদর্শনে যান পরীক্ষা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ।
এসময় পরীক্ষার হলে নিষিদ্ধ স্মার্ট ফোন সাথে রাখা চার শিক্ষককে শনাক্ত
করেন তিনি। পরে নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিব নোটিশের মাধ্যমে চার
শিক্ষককে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দায়িত্ব থেকে স্থায়ী ভাবে অব্যাহতি
দেয়া হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, চার শিক্ষক পরীক্ষা হলে নিষিদ্ধ স্মার্ট ফোন
বহন করায়, দায়িত্বরত কেন্দ্র সচিবকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ
প্রদান করি। কেন্দ্র সচিব তাদের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে
স্থায়ী ভাবে অব্যাহতি প্রদান করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম