
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া ব্রিজের পাশে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরতর আহত সৌরভ হোসেন (১৫) নামে আরও এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যায়।

নিহত সৌরভ উপজেলার দয়ারামপুর গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে ও ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাসের পুতিন। সে স্থানীয় দয়ারামপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে বন্ধুর আকিকার মাংস নিয়ে মামা বাড়ি নারায়নপুর যাওয়ার পথে জয়দিয়া ব্রিজ এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি মাটি বোঝায় ট্যাক্টর তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বন্ধু তমাল মারা যায়। গুরতর আহত সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণ কমল পাল উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম