
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ে শুরু হয়েছে এস এস সি ও সমমানের পরীক্ষা। রোববার (১৪ নভেম্বর) সকাল থেকে জেলার প্রায় ৩০ টি ভেন্যুতে এস এস সি, দাখিল ও ভোকেশনাল থেকে ১৫ হাজার২২৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে।
তবে প্রথম দিনে মানবিক বিভাগের পরীক্ষা না থাকায় এস এস সি ও ভোকেশনাল পদার্থ বিজ্ঞান (তত্বীয়) ও দাখিল কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশগ্রহন করছে ৬ হাজার ৩৯০ জন । কিন্তু ১৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এছাড়াও তিনজনকে বহিস্কার করা হয়েছে নুরুন আলা নুর কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে।
এ বছর (২০২১) জেলা থেকে এস এস সিতে ১২ হাজার ৪৯৮ জন, ভোকেশনালে ১ হাজার ২২ জন ও দাখিল থেকে ১ হাজার ৮০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় এস এস সিতে ২৯, দাখিলে ৭৯ , ভোকেশনালে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এ তথ্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আক্তার জানান, পরীক্ষা সুুষ্ঠ, ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রথম দিনে ১৩২ জন অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম