
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ সমবায় শক্তি, সমবায়ে মুক্তি - বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সমবায় অধিদপ্তর কতৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ই নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি শরিফুনেচ্ছা মিকি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার,সহকারী পরিদর্শক হারুন-উর রশিদ, ঊষা সমবায় সমিতির সভাপতি আব্দুল হান্নান , কৃষি সম্পসারন অফিসার হুমায়ুন কবির।
এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য সহ উপজেলক প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম