
সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে ২৮শে নভেম্বর নির্বাচনে খন্দকার জহির এর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৫ই নভেম্বর বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে, চাঁদপুর, নজরপুর,আহম্মদপুর ও হীরাপুর শত শত গ্রামবাসীদের নিয়ে মাষ্টার ইলিয়াসের সভাপতিত্বে ও চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলামের সঞ্চালনায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার জহিরুল আলম, খন্দকার জহিরুল আলম কে সমর্থীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মামুন,টেক্স ওয়ান বিডি'র ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি খালেদ মোশাররফ জুয়েল,এ জে আর পার্সেল কুরিয়ার সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সেনবাগ ডিগ্রি কলেজের এজিএস শামসুদ্দিন আহমেদ রিয়াদ,সেনবাগ কলেজের সাবেক ভিপি ওমর ফারুক (ওমর),জামায়াত নেতা গোলাম হোসেন শাহীন,চাঁদপুর ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন,ইউনিয়ন বিএনপি'র নেতা আনোয়ার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মামুন খন্দকার জহিরুল আলম কে সমর্থন জানিয়ে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।এ ছাড়া বক্তারা খন্দকার জহিরুল আলম কে নির্বাচিত করার বিষয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম