
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, কালো পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

এসময় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টিএম সারোয়ার হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,

জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সারোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম