
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নির্মাণাধীন ৭তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ''৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি’’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৭তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সদস্য মঈন উদ্দীন প্রমুখ।
১১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম