
বিশেষ প্রতিনিধি -ঃ রায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা হাজী মাহমুদুর রহমান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সাথেও যুক্ত থেকে দীর্ঘ দিন এলাকার সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে, আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন তিনি।
তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান।
হাজী মাহমুদুর রহমান মিজমিজি বাতানপাড়া এলাকায় সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অত্যন্ত সফলতার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে, পৈত্রিক ব্যবসার সাথে যুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে নিজেকে তৈরী করেন। পাশাপাশি নিজেকে বিলিয়ে দেন সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে। নারায়ণগঞ্জ -৪ আসনের সফল সাংসদ জননেতা এ,কে,এম, শামীম ওসমানের অনুপ্রেরণায়, বাবার হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেকে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে সামাজিক সকল কর্মকান্ডের সাথে আষ্টেপৃষ্ঠে যুক্ত হয়ে নিজেকে বিলিয়ে দেন তরুণ কাউন্সিলর পদপ্রার্থী হাজী মাহমুদুর রহমান।
এলাকার দানবীর ও সুশীল সমাজের পরিচিত মুখ আলহাজ্ব মজিবুর রহমানের এর সুযোগ্য পুত্র হাজী মাহমুদুর রহমান বাবার মতই জনকল্যাণের পথ ধরেই নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এলাকার জনসাধারণের যেকোনো ছোট-বড় সমস্যায় দ্রুত ছুটে গিয়ে সমাধান করা, সন্ত্রাসী কর্মকান্ড নির্মুল, চাঁদাবাজি নির্মুল, ইবটিজিং ও কিশোর গ্যাং নির্মুলে বদ্ধ পরিকর তরুণ এই কাউন্সিলর পদপ্রার্থী।
এদিকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারিং করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই মাহমুদুর রহমানের পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে।
মাহমুদুর রহমানের কথা এখন স্থানীয় জনগণের মুখে মুখে সর্বত্র প্রচলিত।তিনি জনসাধারণের ব্যাপক ভালবাসা পেয়েছেন তিনি এবং এলাকার মধ্যমনি হয়ে উঠেছেন হাজী মাহমুদুর রহমানের।
তরুণ এই কাউন্সিলর পদপ্রার্থী বলেন, আমি আমার বাবার মতো জনকল্যানের কাজ করে যাচ্ছি এবং যেকোনো অবস্থায় আমার এলাকাবাসীর পাশে আমি আছি। আমার ওয়ার্ডের মাদক সন্ত্রাস দূরীকরণ, বালাবিবাহ বন্ধ সহ নানা সামাজিক কাজে সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার করছি।
আমি ওয়ার্ডবাসীর পূর্ণ সমর্থনে এগিয়ে যাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম