
আনহার বিন সাইদ, সিলেট (বিশ্বনাথ) -ঃ সিলেটের বিশ্বনাথ বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম জুনেদ আহমদ (৩০)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং পুরানগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। আজ মঙ্গলবার সকাল ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনি পেশায় কৃষিজীবী ছিলেন। পরিবারের লোকজনের সাথে অভিমান করে সোমবার রাত ১টায় কীটনাশক পান করেন তিনি। এসময় বমির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার রুমে ছুটে যান। বিষয়টি আচ করতে পেয়ে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।
পরে আজ মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এ বিষয়ে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া
হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম