
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। হারাগাছ থানার পুলিশ গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হারাগাছ নওহাটি এলাকার এক কিশোরী স্থানীয় একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করত। গত বুধবার রাতে ওই কিশোরীকে জুটমিলের ৩ জন ধর্ষণের চেষ্টা করে। বাড়িতে এসে বিষয়টি কিশোরী তার মায়ের কাছে বললে গতকাল শুক্রবার সকালে ওই কিশোরীর মা হারাগাছ থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।
মামলা দায়েরের পর পরই পুলিশ পূর্ব মিয়া পাড়ার হাফিজুল ইসলাম, সোনারগাঁও নওহাটি এলাকার ঝন্টু মিয়া ও ফরিয়াটারি এলাকার নাজমুল হোসেনকে গ্রেফতার করেন। আজ শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানা হয়েছে।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি শওকত আলী সরকার জানান, ওই কিশোরী একটি জুটমিলে কাজ করত। এই সুযোগে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে মেয়েটির মা বাদি হয়ে মামলা করলে পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম