
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদার রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার হলদিবাড়ী পল্লী বিদ্যূৎ পাওয়ার স্টেশনের কাছে একটি অটো রিক্সায় তল্লাশী চালায়। এ সময় সাড়ে ৩ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।
আটককৃত মুসা মিয়া (৩৫) ও এনামুল হকের (৫৫) বাড়ী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি,বালারহাট গ্রামে। কাউনিয়া থানার ওসি মো.মাসুমুর রহমান জানান ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম