
মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ “ মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” স্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে বুধবার সকালে উপজেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জহোরা সুলতানা সারমিন, চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাবুবুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে দুর্যোগ প্রতিরোধে মহাড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম