
মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ দিনাজপুর খানসামা উপজেলায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরের দিকে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স এর হল রুমে ধর্ম যার যার, উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দূর্গাপুজা-২০২১ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আর্থিক অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় সভা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী(এমপি) এবং জাতীয় সংসদ সদস্য-৬, দিনাজপুর -১ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন শীল গোপাল (এমপি)।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার শাহা, সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার।
এছারাও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ সহ উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এবং উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,যুব মহিলা লীগ, আওয়ামী মৎস্য জীবী লীগে সকল নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্ডবের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ এর কবর জেয়ারত করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম