
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়া থানা পুলিশ রোববার সকালে উপজেলার আরকে রোডে হলদিবাড়ী এলাকায় মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ট্রাক বোঝাই আলুর/পেঁয়াজ বস্তার সাথে রাখা ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।
সুত্র জানায়, গোপন সুত্রে খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় ওঁৎ পেতে থাকেন এবং ঠিক সময়ে আলু বোঝাই একটি গাড়ী ( ঢাকা মেট্রো-ন- ১৪-৩৩১০) আটক করে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজা আটক করেন। আটককৃতরা হলো বরিশাল জেলার আগল ঝোডা থানার দেলওয়ার হোসেনের পুত্র রবিউল ইসলাম (২৮) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মৃত আঃ মতিনের ছেলে সোহেল মিয়া (২৬) । কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম