
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু কে কুপিয়ে জখম করার প্রতিবাদে বুধবার (৬অক্টোবর) বিকাল ৪ টায় পৌর বিএনপির নিজস্ব কর্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, জেলা বিএনপির সদস্য মোঃ আবুবকর সহ সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা।

এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল তার লিখিত বক্তব্য বলেন তরুণ প্রজন্মের উদীয়মান নেতা টিপুর উপর হামলা দলের জন্য অসুভো লক্ষণ, দলের বিতর ঘাপটি মেরে থাকা ক্ষমতাসীন দলের এজেন্টরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী এমন গুপ্ত হামলার শিকার হয়েছেন, ২রা অক্টোবর যুবদল নেতা মিজান সরকার ও গত বছর রশিদ সরদার এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পটকা ফুটিয়ে, বাজার থেকে মাছ,মুরগির রক্ত এনে ছিটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন।

মির্জা টিপু বাদি হয়ে বুধবার দুপুরে মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছেন। এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত দের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বিএনপি নেতারা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম