
মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল আনোয়ার ও দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমানকে একই মোবাইল নাম্বার থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর ২ টা ১ মিনিটের সময় রফিকুল আনোয়ারেকে এবং এর পর মাহবুব রহমানকে ০১৭৫৮-২৭১৯০৪ নাম্বার থেকে কল করে কে বা কারা অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং তাদেরকে হত্যার হুমকি প্রদান করে। পরে যোগাযোগের চেষ্টা করলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
আইন প্রয়োগ কারি সংস্থার সকল শাখার প্রতি অনুরোধ করিতেছি যেন দ্রুত ইহার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম