
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনে মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মরিয়ম উপজেলার কুল্যাপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, মা-বাবার সাথে মোটরসাইকেলে যাচ্ছিল শিশু মরিয়ম। পথিমধ্যে তেলপাম্প এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিল। নাস্তা শেষে চলে যাওয়ার সময় হঠাৎ একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মরিয়মকে পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়।

এদিকে, আজ ২১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের একই স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতরা সবাই লেগুনার যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম