
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও ছাগল বিতরণ করা হয়েছে।
আজ (১৬ই সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর এর কার্যালয়ের সামনে এই বিতরন কর্মসুচী পালন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, ১নং সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী, ৫নং এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম সহ সমাজসেবা দপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারী বৃন্দ।
ভিক্ষুকদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের এই মহতি উদ্যোগ বলে জানান উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন।
এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত ৬ জন ভিক্ষুকের মাঝে ছাগল সহ নানা উপকরণ বিতরণ করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম