
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়ার হারাগাছে হেরোইন সহ রফিকুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আইনী প্রক্রিয়া শেষে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার সন্ধা সাড়ে টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার নতুন বাজার এলাকায় হেরোইন সহ তাকে আটক করা হয়।
রফিকুল গংগাচড়া উপজেলার মরনেয়া ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত মাতুল মিয়া ছেলে। রংপুর মেট্টোপলিটন পুলিশের তথ্য মতে রফিকুল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। শুক্রবার মুঠোফোনে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হারাগাছ নতুনবাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিয়ে আসা হয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সন্ধা সাড়ে ৭টার দিকে হারাগাছ থানার একদল পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে। তার কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে হারাগাছ থানার উপ-পরিদর্শক আব্দুছ ছবুর খন্দকার বাদী হয়ে রফিকুলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম