
নিজস্ব সংবাদদাতা-ঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস স্বরণে ফরিদপুর জেলাধীন আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়িতে শেখ রাসেল স্মৃতি পাঠাগার কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সেই সাথে স্থানীয় ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই বিতরণ করা হয়।

উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অধ্যাপক এমএ সামাদ (সম্পাদক, মুসলিম মিশন কলেজ, ফরিদপুর) ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শ দেশ প্রেমিক মানুষ হতে হলে বঙ্গবন্ধুর জীবনী অনুসরণ করলেই হওয়া সম্ভব। সবাইকে বেশী বেশী বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও আদর্শ সম্পর্কে আরো জানতে হবে। আজ যারা নবীন তারাই আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার হাল ধরবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রশিদ (সাবেক অধ্যাপক, বোয়ালমারী সরকারী কলেজ, বোয়ালমারী)।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন - শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ মোমিনুর রহমান সবুজ, সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম (ফরিদপুর মুসলিম মিশন কলেজ), বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, রূপক মিত্র (সহকারী শিক্ষক, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়), হিটলার রহমান খান (প্রধান শিক্ষক, চরনারানদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়), সোহগ আলম শাহীন, সাজেদুল ইসলাম, আশরাফুল আলম, অভি ও ফয়সাল।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ ফারুকী (সুপার, আল হেরা দাখিল মাদ্রাসা)।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম