
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি -ঃ নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে শ্বশুর শহিদ মোল্যার বাড়ি থেকে দম্পতি হানিফ মোল্যা ও সোহানা বেগমকে আটক করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশি তৈরি দু’টি শুটারগান উদ্ধার করা হয়। হানিফ পাশের বেন্দারচর গ্রামের বাবু মোল্যার ছেলে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে। রোববার আদালতে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম