
জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনন প্রতিনিধি -ঃ খুলনা ডুমুরিয়ার চুকনগর বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৬শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চুকনগর বাজারের মৎস্য চাঁননীতে আলােচনা সভায় অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দীন মালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট পরিবেশবিদ , পানি গবেষক , কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি, আটলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামবক্তব্য রাখেন , ইউনিয়ন আ'লীগের সভাপতি স ,ম, মুস্তাফিজুর রহমান দুলু , উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হােসেন , ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম , চুকনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম,আ’লীগ নেতা সরদার মুজিবুর রহমান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গাজী , মিজানুর ,এসএম শরিফুল ইসলাম, খায়রুল ইসলাম শেখ , শাহিনুর রহমান গাজী , গােবিন্দ দাস , প্রশান্ত দাস , আজিজুর রহমান গাজী , বিশ্বজিৎ , আলাউদ্দীন গাজী প্রমুখ । আলােচনা সভা শেষে জেলা আ'লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম নিজ হাতে ২ হাজার গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম